1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দুর্বৃত্তায়নের কবলে কৃষকের জমির শিম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দুর্বৃত্তায়নের কবলে কৃষকের জমির শিম

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নরসিংদী:

নরসিংদীর পলাশে রাতের আঁধারে কৃষকের ৫০ শতক জমিতে শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী কৃষক।

গত রাতে উপজেলার গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানায়, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক মোহন চাঁন ভুঁইয়া ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছেন। গত দুই সপ্তাহ ধরে জমি পরিচর্যা করার পর এখন শিমের ফলন শুরু হয়েছে। কিন্তু রোববার দুর্বৃত্তরা ৫০ শতক জমির শিম গাছের গোড়া কেটে দিয়েছে। এতে আমরাও ভয়ে আছি, কবে জানি আমাদের জমির ফলন্ত গাছগুলো এভাবে কেটে দেয় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহন চাঁন ভুঁইয়া জানান, সোমবার সকালে জমিতে পরিচর্যা করতে আসার পর দেখতে পাই আমার জমির শিম গাছের ডগা ও পাতা নুইয়ে পড়েছে। পরে দেখা যায় শিম গাছগুলোর গোড়া কাটা। রাতের আঁধারে কে বা কাহারা তার সব শিম গাছগুলো কেটে ফেলে। তার বাগানের প্রতিটি গাছে ফলন ধরা শুরু হয়েছিল। বিভিন্ন জায়গায় ধার দেনা করে গাছগুলো রোপণ করেছিলেন বলে জানান তিনি।

পলাশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান, শিম গাছগুলো কেটে ফেলার খবর পেয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park