1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে নাফ নদ দিয়ে সাগরে মাছ ধরতে গেলে ১৩টি নৌকা ও ২টি ইঞ্জিনচালিত বোটসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। তাৎক্ষণিকভাবে বাংলাদেশি জেলেদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফ, কুতুপালং ও শাহপরীর দ্বীপের ২০ বাংলাদেশি জেলে মাছ ধরার জন্য নাফ নদ দিয়ে সাগরে যাচ্ছিলেন। এসময় তারা ভুলবশত এ পারের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদ পার হচ্ছিলেন। তখন শাহপরীর দ্বীপের ওপারের মিয়ানমারের সীমান্ত থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যান।
এ ঘটনার পর থেকে জেলেদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park