1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বগুড়ায় ২৭ হাজার কেজি সরকারি চাল জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বগুড়ায় ২৭ হাজার কেজি সরকারি চাল জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বগুড়া:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি গুদাম থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন (২৭ হাজার কেজি) চাল জব্দ করা হয়েছে।

এসময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক৷ এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালোড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, চাল ব্যবসায়ী ফারুক হোসেন উপজেলার তালোড়া পৌরসভার বাঁশোপাতা এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর টিসিবি, বিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে কিনে তালোড়া বাজারের গুদামে মজুদ করে আসছিলেন।

খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথীর নেতৃত্বে সেনাসদস্য, পুলিশ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম ওই গুদামে অভিযান চালান। গুদামে বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন চাল পাওয়া যায়। একই সঙ্গে ওই গুদামে সরকারি চালের তিন হাজার খালি বস্তা পাওয়া গেছে। এসময় গুদাম সিলগালা ও অবৈধভাবে চাল কেনা এবং মজুদের অভিযোগে ব্যবসায়ী ফারুক হোসেনকে আটক করা হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক জানান, জব্দ করা ২৭ মেট্রিক টন চালের দাম ১২ লাখ ১৫ হাজার টাকা। আটক ব্যবসায়ী ফারুক হোসেনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park