1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তদের হামলায় আহত ৮ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তদের হামলায় আহত ৮

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি শরীয়তপুর:

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মৎস্য বিভাগের কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাজিরা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রিয়াদ (২৮), চালক মো. সাগর (৩০), স্পিডবোট ড্রাইভার সেকেন্দার হোসাইন (২৯), তাদের সহযোগী হাবিব (২২), জিল্লুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (২৭), জামিল হোসেন (২৮) ও সেকান্দার হোসেন (৩৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে নদীতে মা ইলিশ ধরতে না নামে সেজন্য মঙ্গলবার রাতে জাজিরার সিডারচর এলাকায় একটি স্পিডবোট, বাবুর চরে দুটি স্পিডবোট ও চরাত্রায় একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন দায়িত্বে ছিল। হঠাৎ ১৮ থেকে ২০টি ইঞ্জিনচালিত নৌকায় লোকজন এসে বাবুর চরের দুটি স্পিডবোটে হামলা চালায়। তখন দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাসহ ৮ জনকে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে জানতে পেরে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ মৎস্য বিভাগের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, হামলার বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাব। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অভিযান কঠোর হচ্ছে তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park