1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ইলিশ আমদানির অনুমোদন, শাস্তির মুখে মৎস্যের মহাপরিচালক - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

ইলিশ আমদানির অনুমোদন, শাস্তির মুখে মৎস্যের মহাপরিচালক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি দেশের বাজারে অতিরিক্ত দামের ভারত থেকে ইলিশ আমদানির অনুমতি দিয়েছিল মৎস্য অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে না জানিয়ে এ আমদানির অনুমোদন দেওয়ায় শস্তিুর মুখে পড়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে তিন লাখ কেজির বেশি ইলিশ আমদানি হয়েছে। বিশ্বের অন্যতম প্রধান ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশে ভারত থেকে ইলিশ আমদানির বিষয়টি নিয়ে এখন প্রশ্ন উঠেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়কে অবহিত না করে, ভারত থেকে সাদ ও গন্ধহীন ইলিশ মাছ আমদানির বিষয়টি। কেনো এমনটা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ভারত থেকে ইলিশ আমদানির মধ্যেই ভারতের মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে। সব সময় বাংলাদেশ থেকে ভারত ইলিশ নেয়। এবারই ব্যত্যয় ঘটিয়ে আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।

প্রশ্ন উঠেছে কাদের চাপ, প্ররোচনা বা স্বার্থ সংরক্ষণে মৎস্য অধিদপ্তর এ কাজটি করেছে। মহাপরিচালক ড. মো. খালেদ কনক ইতোমধ্যেই সচিব ও মন্ত্রণালয়ের উদ্যোগে আমদানি বন্ধ হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সূত্র জানায়, রোববার মন্ত্রণালয়ের মৎস্য- ১ শাখা থেকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনককে ভারত থেকে ইলিশ মাছ আমদানির অনুমতি দেয়ার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। এক্ষেত্রে তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।

নোটিশের বিষয়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, মন্ত্রণালয় থেকে তিনি একটি নোটিশ পেয়েছেন। এটি প্রশাসনিক। প্রশাসনিকভাবেই নোটিশের জবাব দেয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২২টি প্রতিষ্ঠান তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি করেছে। এসব ইলিশের আমদানিমূল্য প্রায় ছয় কোটি ৯২ লাখ ৯৫ হাজার টাকা। এসব ইলিশের পুরোটাই ভারতের গুজরাটের ভারুচ এলাকা থেকে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park