1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা-ওয়ালা বিরল বাছুরের জন্ম!! - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা-ওয়ালা বিরল বাছুরের জন্ম!!

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চট্টগ্রাম :

চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা নিয়ে জন্ম নেওয়া একটি বিরল বাছুরকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের বাইরেও পিঠ ও পেছনের অংশে আরও তিনটি অতিরিক্ত পা রয়েছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী পৌরসভার দুদু মিয়ার পাহাড় এলাকায় খামারি মো. মাসুদের একটি গাভী এই বাছুরটির জন্ম দেয়। মাসুদ স্থানীয় বাসিন্দা আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই বাছুরটির এমন অস্বাভাবিক শারীরিক গঠনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ বাছুরটিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন। সোমবার সকাল পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে।

হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী জানান, খবর পেয়ে প্রাণিসম্পদ বিভাগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে খামারি বাছুরটি তাদের দেখাতে সম্মতি দেননি।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ বিভাগ থেকে মালিকপক্ষকে আশ্বস্ত করা হয়েছে যে কোনো চিকিৎসাসেবা বা পরামর্শের প্রয়োজনে তারা পাশে রয়েছে। মূলত কী ধরনের জিনগত ত্রুটি বা শারীরিক কারণে বাছুরটির এমন গঠন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, যা পরবর্তীতে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park