1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক ড. গোলাম মাহবুব - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক ড. গোলাম মাহবুব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কৃষি গবেষণা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কৃষিবিজ্ঞানী ড. মো. গোলাম মাহবুব আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। ঢাকায় অবস্থিত আঞ্চলিক এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়ে তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা, গবেষণা ও জ্ঞান বিনিময় আরও জোরদারে কাজ করবেন।

মঙ্গলবার সার্ক কৃষি কেন্দ্র, বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবুল বাশার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মাহবুব কৃষিবনবিদ্যা, রিমোট সেন্সিং, জিআইএস ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। এছাড়াও তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বনবিদ্যা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কর্মজীবন শুরু করেন তিনি। পরে বারি ও বিএআরসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিএআরসির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বনবিদ্যা) হিসেবে নিয়োগ পান।

ড. মাহবুব জাপানের গিফু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং থেকে রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অ্যাগ্রোফরেস্ট্রি বিষয়ে এমএস এবং কৃষিতে বিএসসি ডিগ্রি লাভ করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অ্যাগ্রোফরেস্ট্রি, বনবিদ্যা, রিমোট সেন্সিং, জিআইএস, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও ডিজিটাল কৃষি তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে তিনি কৃষি-পরিবেশ বিষয়ক রিমোট সেন্সিং ও মডেলিং গবেষণাগার প্রতিষ্ঠা করেন। কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনায় ভূ-স্থানিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে গবেষণাই এই গবেষণাগারের প্রধান কাজ।

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জের মধ্যে ড. মাহবুবের নেতৃত্বে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জলবায়ু সহনশীল কৃষি, গবেষণা, উদ্ভাবন ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park