1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক কোরাল বিক্রি হলো ২৪ হাজারে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক কোরাল বিক্রি হলো ২৪ হাজারে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর মৎস্য আড়তে মাছটির নিলাম হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে মেঘনা নদীতে স্থানীয় বাসিন্দা কামাল মাঝি দুইজন ভাগী (জেলে) নিয়ে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে টেনে তোলার অপেক্ষার একপর্যায়ে জাল টেনে তুলতে শুরু করেন তারা। এসময় জালে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বিশাল আকৃতির কোরালটিও ধরা পড়ে। পরবর্তীতে মাছ ধরা শেষে বিক্রির জন্য নদী তীরবর্তী রাজিব চৌধুরীর আড়তে আনলে হইচই পড়ে যায় এবং একাধিক ব্যবসায়ী নিলামে অংশগ্রহণ করেন। নিলামে সর্বোচ্চ ২৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী শামিম তালুকদার।

মাছটির ক্রেতা শামিম তালুকদার বলেন, সচরাচর এত বড় কোরাল মাছ পাওয়া যায় না। তাই নিলামে সর্বোচ্চ দামে মাছটি আমি ক্রয় করেছি। এটি বিক্রির জন্য ইলিশসহ অন্যান্য মাছের সাথে ঢাকায় পাঠাব। আশা করছি সেখানে ২৭-২৮ হাজার টাকা বিক্রি করতে পারব।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্ত কুমার অপু বলেন, সম্প্রতি জেলেরা বলছেন, নদীতে কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছ পাচ্ছেন না। আজকে মেঘনা নদীতে জেলের জালে ১৬ কেজির কোরাল মাছ ধরা পড়ার বিষয়টি অন্যান্য জেলেদের জন্য আশার আলো দেখাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতেও জেলেরা বড় বড় ইলিশ ও কোরালসহ অন্যান্য মাছ পাবেন।

টিআইএস

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park