1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খুলনায় ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে কৃষিপণ্য - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খুলনায় ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে কৃষিপণ্য

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক খুলনা:

কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য খুলনা নগরীর পাঁচটি স্থানে ভর্তুকি মূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে নগরীর শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে রাস্তা সংলগ্ন স্থান, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে এ কার্যক্রম চলছে।

বিক্রয়কেন্দ্রগুলো থেকে একজন ব্যক্তি ৩২০ টাকায় এক ডজন ডিম, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি পটল ও ৭৫০ গ্রাম পেঁপে কিনতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে নগরীতে বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

নগরীর শিববাড়ি মোড়ে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য ওপেন মার্কেট সেল (ওএমএস) এর উদ্বোধন শেষে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা যাতে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন সে জন্য এই ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তাদের ওপর কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট আর্থিক চাপ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা যায়। সপ্তাহে সাতদিনই এই বিক্রি কার্যক্রম চলবে।

কৃষিপণ্য বিক্রি উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহম্মদ সালেহ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park