1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পুকুরে ধরা পড়েছে আট কেজির কাকলে মাছ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পুকুরে ধরা পড়েছে আট কেজির কাকলে মাছ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,মাগুরা :

মাগুরার শ্রীপুরে পুকুরে বড় আকৃতির কাকলে মাছ ধরা পড়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা বিলসংলগ্ন একটি পুকুরে জাল ফেলতে গিয়ে স্থানীয় এক জেলের জালে মাছটি আটকা পড়ে।

এটির দৈর্ঘ্যে প্রায় আড়াই ফুট ও ওজনে প্রায় ৮ কেজির এই মাছটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়রা জানান, সাধারণত এই প্রজাতির কাকলে মাছ এত বড় আকারের হয় না। এ কারণে মাছটি পুকুর থেকে তোলার পর থেকেই গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে মাছটি স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাজারের আড়তে শুধু স্থানীয়রাই নয়, দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন বিরল আকৃতির এই মাছটি এক নজর দেখতে।

স্থানীয় বাসিন্দা মিয়া তৌহিদ মাছটি দেখার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাছের ছবি আপলোড করে লেখেন— মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শ্রীকোল ইউনিয়ন বড়বিলার মাঠের পুকুরে ৮ কেজি ওজনের বিরল আকৃতি কাকলে মাছ ধরা পড়ছে। মুহূর্তের মধ্যেই তার পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়ে। কমেন্ট, শেয়ার ও রিঅ্যাকশনে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই পোস্টটির নিচে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন এবং ছবিসহ ঘটনাটি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে শেয়ার করতে শুরু করেন। এতে করে মাছটি দেখার আগ্রহ আরও বাড়তে থাকে। দুপুরের পর থেকে অনেকেই বাজারে ভিড় করেন শুধু মাছটিকে এক নজর দেখার জন্য।

স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুল জলিল বিশ্বাস বলেন, আমার বয়স প্রায় সত্তরের কাছাকাছি। ছোটবেলা থেকেই মাছ ধরি। কিন্তু এত বড় কাকলে মাছ কখনো দেখিনি। এটা আমাদের এলাকায় বিরল ঘটনা।

স্থানীয় কৃষক আলম হোসেন বলেন, কাজ বাদ দিয়ে মাছ দেখে এসেছি। এমন মাছ তো দেখা যায় না রোজ রোজ। মনে হলো সরাসরি না দেখলে মিস করব। তাই বাজার থেকে কাকলে মাছটি দেখে এসেছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জেড এম তৌহিদুর রহমান বলেন, এতো বড় আকৃতির কাকলে মাছ সাধারণত দেখা যায় না। এই মাছ চাষাবাদ পদ্ধতিতে উৎপাদন করা হয় না। মূলত প্রাকৃতিক জলাশয় থেকেই এদের পাওয়া যায়। শ্রীপুরের বড়বিলা এলাকায় এমন একটি মাছ ধরা পড়া নিঃসন্দেহে বিস্ময়কর একটি বিষয় তবে এটি প্রমাণ করে যে, স্থানীয় জলাশয়ের পরিবেশ এখনও জীববৈচিত্র্যের জন্য উপযোগী রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park