1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। যার ফলে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবার (১৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থান পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলানার পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার তা আরও বেড়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট এই চার বিভাগের ৭৫ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park