1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৬০০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি করবে বিএফডিসি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৬০০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি করবে বিএফডিসি

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৩২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

চাহিদা অনুযায়ী ইলিশ মাছের যোগান না থাকায় বাড়ছে দাম। জেলেদের জালেও ধরা পরছেনা আশানুরূপ ইলিশ। চাহিদাও উচ্চমূল্য বিবেচনা করে হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

আগামীকাল দুপুরে ইলিশ মাছ বিক্রির কার্যক্রমের উদ্বাধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এবিষয়ে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান বলেন, ইলিশ মাছের যোগান না থাকায় বাড়ছে দাম। এই কারণে বিএফডিসি হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিক ভাবে আমরা প্রায় প্রায় ১৭ শ কেজির দুটি চালান হাতে পেয়েছি। উদ্বাধনের দিন থেকে বিক্রি শুরু হবে।

তিনি আরো বলেন, আমাদের কাছে থাকা দুটি চালানের ওজন ৪৫০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত। প্রতি কেজি গড়ে ৬০০ টাকা দরে বিক্রি করা হবে। শুধু মাত্র প্রধান কার্যালয়ের বিএফডিসির আউটলেটে বিক্রয় করা হবে।

আগামীকাল উদ্বোধনের পর থেকে প্রতিদিন ১০-১২টা – মাছের মজুদ থাকা সাপেক্ষে এই বিক্রয় কার্যক্রম চলবে।

তিনি বলেন, ক্রেতাদের কথা বিবেচনা করে টিসিবির মত রেশনিং করে বিক্রি করা হবে। একেকজন গড়পড়তা বিএফডসির নিজস্ব প্যাকেট কৃত ১ প্যাকেটে গড়ে ১- দেড় কেজি মাছ কিনতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park