1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দেশের অর্থনীতিতে ভেনামি চিংড়ি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

দেশের অর্থনীতিতে ভেনামি চিংড়ি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে ভেনামি চিংড়ি আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

আজ রাতে কক্সবাজারের কলাতলীতে নিরিবিলি মৎস্য হ্যাচারি, মৎস্য অধিদপ্তরাধীন সরকারি কাঁকড়া হ্যাচারি এবং উখিয়ায় নিরিবিলি তেলাপিয়া হ্যাচারি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভেনামি চিংড়ির উৎপাদন প্রক্রিয়া কীভাবে পরিচালিত হচ্ছে, তার পুরো কার্যক্রম আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। আমি বিশ্বাস করি, এই খাত দেশের রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, এই শিল্প বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এ খাতের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন এবং তার সার্বিক দিকনির্দেশনায় ভেনামি চিংড়ি চাষ দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মৎস্য খাতের উদ্যোক্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, যারা নতুন করে ভেনামি চিংড়ি চাষ বা উৎপাদনে এগিয়ে আসবেন, তাদের সরকার সব ধরনের নীতি ও কারিগরি সহায়তা প্রদান করবে। দেশের মৎস্য খাতের আধুনিকায়ন ও বৈচিত্র্য আনয়নে সরকার বদ্ধপরিকর।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, যুগ্মসচিব মো: হাসানুজ্জামান, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মো: আনোয়ার হোসেন, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদাসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park