1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে বসছেন ৭৫ হাজার পরীক্ষার্থী - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে বসছেন ৭৫ হাজার পরীক্ষার্থী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি দেওয়া ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ৯টি বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে। ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ২০ জন পরীক্ষার্থী।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সারা দেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. লুৎফুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ১১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এই ৯টির মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি ৮টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে। এছাড়া উপকেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ অক্টোবর। ভর্তি কার্যক্রম চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park