1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাত:  ইলিয়াস মোল্লার বিরুদ্ধে দুদকের মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাত:  ইলিয়াস মোল্লার বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক ও বর্তমান চার কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকারি জমি অবৈধভাবে দীর্ঘ ১৬ বছর দখলে রেখে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের হয়েছে।

আজ দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান- দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আসামিরা হলেন— ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে অবসরপ্রাপ্ত) ঢাকা ডিভিশন-১-এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে সদস্য (প্রকৌশল ও সমন্বয় বিভাগ) কাজী মো. আবু হানিফ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা সার্কেলের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে দায়িত্বে থেকে সরকারি জমি দখলে রাখতে সহায়তা করেছেন। ১ নং আসামি ইলিয়াস উদ্দিন মোল্লা দীর্ঘ ১৬ বছর ধরে মিরপুরের ঝিলপাড় এলাকার প্রায় সাত একর সরকারি জমি অবৈধভাবে ভোগদখলে রেখে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা থেকে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া সরকারি দায়িত্বে থাকা ২, ৩ ও ৪ নম্বর আসামিরা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে, সরকারের নির্দেশ অমান্য করে ইলিয়াস মোল্লাকে সুবিধা প্রদান করেছেন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করার অসৎ উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করেছেন।

দুদক বলেছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/২১৭/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park