1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২০০ টাকার নিচে নেই কোনো মাছ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

২০০ টাকার নিচে নেই কোনো মাছ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৩০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সবজির দামে স্বস্তি ফিরলেও বাজারে এখনো মাছের দাম চড়া। দুইশ টাকার নিচে নেই কোনো মাছ। সর্বনিম্ন ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে পাঙাশ আর তেলাপিয়া। তবে ইলিশের দাম বাড়তি।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি ১৫ নম্বর, রায়ের রাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর মাছের বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে। সকালে ক্রেতাদের মাছ কিনতে দেখা যায়। কেউ কিনছেন পাঙাশ, কেউ কিনছেন তেলাপিয়া, আবার কেউ কিনছেন ইলিশ। নিজেদের সাধ্য অনুযায়ী সবাইকে তাদের পছন্দের মাছ কিনতে দেখা গেছে। তবে বাজারে সবজির দাম কম হলেও মাছের বাজার অনেকটাই চড়া বলে মনে করছেন ক্রেতারা।

বাজার ঘুরে দেখা যায়, পাঙাশ মাছ কেজি ২০০ থেকে ২২০ টাকা করে বিক্রি হচ্ছে। কৈ ২০০ থেকে ২৫০ টাকা, শিং মাছ ৪০০-৪৫০ টাকা, দেশি মাগুর ৮০০ টাকা, বাইম ৮০০ টাকা, রুই মাছ আকৃতি ভেদে ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় কাতল মাছ ৪৫০ টাকা, ছোট কাতল ২৫০ টাকা, কার্প মাছ ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাবদা মাছ কেজি ৩০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে আকার ভেদে ৮০০ টাকা, মলা মাছ ৩৫০ টাকা এবং শোল ৮০০ থেকে ৯০০ টাকা কেজি, টেংরা কেজি ৬০০ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ৩ হাজার টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ২০০০ টাকা, আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ টাকা ও ৩০০-৪০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুণতে হচ্ছে ৮০০-১০০০ টাকা পর্যন্ত।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বাজার করতে আসা শামীম মিয়া জানান, এক কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ টাকা। তেলাপিয়াও ২০০ টাকা। বাজারের সবচেয়ে কম দামি মাছ এই দুইটাই। রুই, কাতলা কিংবা টেংরার দিকে হাত দেওয়াই যায় না। সেগুলো নিলে ৩৫০ থেকে ৬০০ টাকার বাজেট লাগবে। আমরা নিম্ন আয়ের মানুষেরা এত টাকা দিয়ে মাছ কিনে খেতে পারব না।

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা সবুজ আলী বলেন, মাছের বাজার আগের তুলনায় একই আছে। তবে ইলিশের দাম বাড়ছে। অন্যান্য মাছের দাম আগের মতোই রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park