1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১৯০ টন চাল আত্মসাৎ: খাদ্য গুদামের সাবেক কর্মকর্তার কারাদণ্ড - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

১৯০ টন চাল আত্মসাৎ: খাদ্য গুদামের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৭০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চট্টগ্রাম:

সরকারি চাল আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯০ টন চালের দাম বাবদ তাকে ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা জরিমানাও করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোকাররম হোসাইন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাশ পাল চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন না। এছাড়া মামলার অন্য পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে কুতুবদিয়ার বড়ঘোপ খাদ্য গুদাম থেকে ১৯০ দশমিক ৪৪২ টন সরকার চাল আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরী গাঢাকা দেন। এ ঘটনায় ওই সময়ে কক্সবাজার জেলা খাদ্য কর্মকর্তা আফিফ আল মাহমুদ মিঞা কুতুবদিয়া থানায় একটি এজাহার দেন।

কিন্তু বিষয়টি দুদকের তফশিলভুক্ত অপরাধ হওয়ায় পরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে ২০২০ সালের ৭ সেপ্টেম্বর পলাশ পাল চৌধুরীসহ ৬ জনকে আসামি করে একই কার্যালয়ে মামলা দায়ের করেন।এ মামলায় দুদক ২০২২ সালের ২ আগস্ট আদালতে অভিযোগপত্র দিলে ২০২৫ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে আসামির অনুপস্থিতিতে অভিযোগ গঠন হয়।

১৪ মে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাশ পাল চৌধুরীকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন। রায়ে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park