1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১৬ দিনে বরিশালে সাড়ে ১৪ হাজার কেজি ইলিশ জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১৬ দিনে বরিশালে সাড়ে ১৪ হাজার কেজি ইলিশ জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরিশাল:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৬ দিনে ৪৮২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২২ লাখ ৮২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ২১১ টি অভিযান চালানো হয়েছে এবং ৬৪৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৭৬২ টি মামলা করা হয়েছে।

যে সময়ে বরিশাল বিভাগে ৪২৪ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৩৪ বার বিভিন্ন মাছঘাট, ৫ হাজার ৬৫৯ বার বিভিন্ন আড়ত ও ৩ হাজার ৩৭৩ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত ১৬ দিনের অভিযানে ১৪ হাজার ৫২৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।পাশাপাশি ১৫ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের ৮৫ লাখ ৪২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৮৯ হাজার টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

বরিশাল বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park