1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১২ লাখ টাকা ভ্যাট ফাঁকিতে নিউজিল্যান্ড ডেইরিকে নোটিশ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

১২ লাখ টাকা ভ্যাট ফাঁকিতে নিউজিল্যান্ড ডেইরিকে নোটিশ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এনবিআরের ভ্যাট বিভাগের বৃহৎ করদাতা ইউনিট।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা অনাদায়ীকৃত মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধে গত ২৭ সেপ্টেম্বর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

কমিশনার সৈয়দ আতিকুর রহমানের সই করা নথির সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ঠিকানাযুক্ত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ফেব্রুয়ারি/২০২৫ থেকে জুন/২০২৫ মেয়াদে এবং জুলাই/২০২৫ থেকে জুন/২০২৬ মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে মূসক না দেওয়ার বিষয়টি উঠে আসে।

নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারি/২০২৫ থেকে জুন/২০২৫ মেয়াদের মশলা বিক্রয়ের বিপরীতে অব্যাহতিপ্রাপ্ত সুবিধা ও অন্যান্য হিসাবের পর অপরিশোধিত মূসকের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ২১১ টাকা। আর দ্বিতীয় মেয়াদ জুলাই/২০২৫ থেকে জুন/২০২৬ পর্যন্ত কোম্পানিটির অপরিশোধিত মূসকের বা ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির নিকট থেকে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা অনাদায়ি ভ্যাট আদায়ের লক্ষ্যে নোটিশ জারি করেছে এলটিইউ-ভ্যাট। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৭৩, ৪৫, এবং ১৬০-এর অধীনে ওই নোটিশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নোটিশ জারির ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দাখিলের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর ব্যক্তিগত শুনানির জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে অংশ না নিলে বা লিখিত জবাব না দিলে নথিপত্রে থাকা দলিলের ভিত্তিতে এক তরফা চূড়ান্ত সিদ্ধান্ত এবং জরিমানা আরোপের আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park