1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১২০০ কেজি অবৈধ জাটকা জব্দ, এতিমখানা ও দুস্থদের বিতরণ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

১২০০ কেজি অবৈধ জাটকা জব্দ, এতিমখানা ও দুস্থদের বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর:

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে অভিযান চালিয়ে ১ হাজার ২শ কেজি (৩০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি চাঁদপুর স্টেশনের টহল দল জেলার হাইমচর মেঘনা নদী সংলগ্ন চরভৈরবী এলাকায় মৎস্য আড়তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাছঘাট থেকে ১ হাজার ২শ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।

জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাটকা চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park