1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাসিনার হলফনামায় তথ্য গোপন, ব্যবস্থা নিচ্ছে ইসি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাসিনার হলফনামায় তথ্য গোপন, ব্যবস্থা নিচ্ছে ইসি

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় ‘সম্পদের তথ্য গোপনের’ অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চিঠি পেয়ে এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসি।

শনিবার (২৪ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনির্ধারিত বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ ফুল কমিশন উপস্থিত ছিল। তবে সচিবসহ ইসির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় তথ্য গোপনের বিষয়ে দুদকের চিঠি পেয়েছে ইসি। এ বিষয়ে ইসির আইন শাখার মতামত চেয়েছে কমিশন। তাদের মতামত পেলে ব্যবস্থা নেওয়া হবে। দুই-তিনদিনের মধ্যেই এ মতামত দেবে ইসির আইন শাখা। এরপরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park