1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাসপাতালের তৃতীয় তলায় ঘুরে বেড়াচ্ছে গাভি ! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাসপাতালের তৃতীয় তলায় ঘুরে বেড়াচ্ছে গাভি !

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ভেতরে একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ‘ময়মনসিংহ রিসাইকেল বিন’ নামের একটি ফেসবুক গ্রুপে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি ছবিটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, ‌‘ময়মনসিংহ হাসপাতালের ভেতরে শিশু সার্জারি বিভাগে গরু চলাচল করে। দেখার কি কেউ নেই? পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সিসি ক্যামেরা চেক দিয়েন ১৫ মে রাত ১০টার দিকে।

ভাইরাল ছবিতে দেখা যায়, হাসপাতালের তৃতীয় তলার শিশু সার্জারি বিভাগের সামনে একটি কালো-সাদা রঙের গাভি বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। পাশে রোগী বহনের ট্রলি ও সামনে রোগীদের উপস্থিতিও দেখা যায়।

পোস্টের মন্তব্যে ‘এভিয়ারি ফার্ম ময়মনসিংহ’ নামের একটি আইডি থেকে দাবি করা হয়, গরুটি হাসপাতালের পশ্চিম পাশের ময়লার স্তূপে ঘোরাফেরা করে এবং আশপাশের এলাকায় নিয়মিত দেখা যায়। মন্তব্যে আরও বলা হয়, গরুর মালিককে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ গুদাম কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, কুকুর-বিড়াল দৌড়ে ঢুকে যায়, এটা এক রকম। কিন্তু এত বড় গরু হাসপাতালে ঢুকে ঘুরে বেড়াবে, এটা মেনে নেওয়া যায় না। নিরাপত্তাকর্মীরা কেন বিষয়টি দেখেনি, তা খতিয়ে দেখা হবে। অফিসে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park