1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজশাহী:

রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোয় আজ মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন কৃষকরা।

রোববার (২‌ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বিক্ষুব্ধ কৃষকরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা সদর এলাকায় আলু ফেলে দেন। এ সময় অনেকে মহাসড়কেই শুয়ে পড়েন এবং আলুর ওপরই গড়াগড়ি করেন।

বিক্ষুব্ধ কৃষকরা জানান, রাজশাহীর হিমাগারগুলোয় প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে গড়ে ৪ টাকা কেজি ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সংরক্ষণের খরচ প্রায় দ্বিগুণ হওয়ায় অনেক কৃষক তাই এবার আলু সংরক্ষণ করতে পারবেন না। তাই তারা আগের ভাড়াই পুনঃনির্ধারণের দাবি জানান। আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে বলেও কৃষকরা হুমকি দেন।

বিক্ষোভ কর্মসূচিতে মোহনপুর ও তানোরসহ পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন।

এর আগে জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park