1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
স্পেশাল ট্রেনে কৃষিপণ্য পরিবহন, খরচ কেজিপ্রতি দেড় টাকার কম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

স্পেশাল ট্রেনে কৃষিপণ্য পরিবহন, খরচ কেজিপ্রতি দেড় টাকার কম

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে একটি নতুন ট্রেন চালু করেছে। এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল অত্যন্ত স্বল্পমূল্যে পরিবহন করা যাবে।

এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে মাছ-মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতি কেজি কৃষিপণ্য খুলনা থেকে ঢাকা পর্যন্ত ১ টাকা ৪৭ পয়সা, যশোর থেকে ঢাকা ১ টাকা ৩৫ পয়সা, চুয়াডাঙ্গার থেকে ঢাকা ১ টাকা ৩০ পয়সা, ঈশ্বরদী থেকে ঢাকা ১ টাকা ৮ পয়সা, পার্বতীপুর থেকে ঢাকা ১ টাকা ৩৪ পয়সা, জয়পুরহাট থেকে ঢাকায় ১ টাকা ৩০ পয়সা, সান্তাহার থেকে ঢাকা ১ টাকা ১৯ পয়সা, রাজশাহী থেকে ঢাকা ১ টাকা ১৮ পয়সা, রহনপুর থেকে ঢাকা ১ টাকা ৩০ পয়সা ভাড়ায় পরিবহন করা যাবে।

কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি প্রতি মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। বৃহস্পতিবার পঞ্চগড়ের বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকায় আসা এই সবকটি ট্রেন তেজগাঁও স্টেশনে থামবে।

এছাড়া ট্রেনটি বুধবার ঈশ্বরদী থেকে পঞ্চগড়, শুক্রবার ঈশ্বরদী থেকে রহনপুর এবং রোববার ঈশ্বরদী থেকে খুলনায় আসবে। এছাড়াও সব আন্তঃনগর ট্রেনে প্রতিদিন কৃষিপণ্য ও মালামাল পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park