1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সোনাদিয়া দ্বীপে ইকো-ট্যুরিজম পার্কের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সোনাদিয়া দ্বীপে ইকো-ট্যুরিজম পার্কের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার শর্তে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অনুকূলে দেওয়া ৯ হাজার ৪৬৭ একর জমির বরাদ্দ সংক্রান্ত চুক্তির কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি পার্ক উন্নয়নের কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

এছাড়া বরাদ্দকৃত ওই জমিতে গাছকাটাসহ অন্যান্য বিষয়ে পরিবেশের যাবতীয় ক্ষতি নিরূপন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতেও পরিবেশ সচিব, প্রধান বন সংরক্ষক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে সোনাদিয়া দ্বীপে ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার শর্তে বেজাকে দেওয়া ৯ হাজার ৪৬৭ একর জমির বরাদ্দ কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পরিবেশ সচিব, বেজা, কক্সবাজার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে হবে।

জানা গেছে, সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্ক মহেশখালী উপজেলার সোনাদিয়া, বিজয় একাত্তর ও সমুদ্র বিলাস মৌজায় অবস্থিত। মোট জমির পরিমাণ ৯ হাজার ৪৬৭ একর। বিদেশি পর্যটক আকর্ষণে বেজা টেকনাফ ও মহেশখালী উপজেলায় মোট ১১ হাজার একর জমি নিয়ে তিনটি পর্যটন পার্কের উন্নয়ন কাজ শুরু করে ২০১৬ সালে। এর মধ্যে ৯৬৭ একর জমিতে সাবরাং ট্যুরিজম পার্ক, ২৭১ একর জমিতে নাফ ট্যুরিজম পার্ক ও ৯ হাজার ৪৬৭ একর জমিতে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে মাত্র ১ হাজার ১ টাকা সেলামিতে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক তৈরির জন্য বেজাকে ২০১৭ সালে ওই জমি বরাদ্দ দেয় জেলা প্রশাসন। বরাদ্দের শর্তে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী এ দ্বীপের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

এরইমধ্যে গত ২৮ অক্টোবর সোনাদিয়ায় ইকো ট্যুরিজম পার্ক তৈরির কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। মঙ্গলবার ওই রিটের শুনানি নিয়ে রলসহ আদেশ দেন হাইকোর্ট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park