1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সুন্দরবনে মৎস্য অভয়ারণ্য থেকে নৌকাসহ চার জেলে আটক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সুন্দরবনে মৎস্য অভয়ারণ্য থেকে নৌকাসহ চার জেলে আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সাতক্ষীরা:

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় মাছধরার বিভিন্ন সরঞ্জামসহ জব্দ করা হয়েছে দুটি নৌকা।

গতকাল মঙ্গলবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি স্টেশনের আওতাধীন বাটাংয়ের খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন, শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামের মো. আব্দুল হামিদ গাজীর ছেলে আজিজুল গাজী (৫০), মো. আবুল কালাম (৪০), মো. আব্দুল হাদি গাজীর ছেলে মহসিন গাজী (৮২) ও সিরাজুল ইসলাম গাজী (৫৫)।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের পুষ্পকাটি স্টেশনের টহল সদস্যরা গতকাল মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। এসময় ওই চার জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নৌকাসহ মাছধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক জানান, আটক জেলেদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park