1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সিঙ্গাপুর থেকে আসছে ৪৯৯ কোটি টাকার এলএনজি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সিঙ্গাপুর থেকে আসছে ৪৯৯ কোটি টাকার এলএনজি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএজি আমদানি করা হচ্ছে। এতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। এর আগে ১ হাজার ৮৫ কোটি ৬১ লাখ ৮৩০ টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আরও দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত  অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৫-২৬ নভেম্বর ২০২৫ সময়ে ৪৭তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিংয়ের কাছ থেকে এই এক কার্গো এলএনজি আমদানি করতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৮৮ ডলার। এর আগে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। মেসার্স আরামকো ট্রেডিং’র কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৮৫ ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা এক কার্গো এলএনজি ৪৯৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৪৩২ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park