1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সার ডিলারদের কমিশন বাড়লো, কার্যকর আগামী জুলাইয়ে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সার ডিলারদের কমিশন বাড়লো, কার্যকর আগামী জুলাইয়ে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সারাদেশে ইউরিয়া ও নন-ইউরিয়া সার ডিলারদের কমিশন বাড়িয়েছে সরকার। প্রতি কেজিতে এক টাকা বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে ডিলার কমিশন। আগে প্রতি কেজি সারে ২ টাকা করে কমিশন পেতেন ডিলাররা। তবে এই কমিশন ঘোষণা করলেও চলতি অর্থবছরে তা কার্যকর করা হচ্ছে না। আগামী বছরের জুলাই থেকে কার্যকর হবে নতুন কমিশনের হার।

কৃষি উৎপাদনে সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রেখে ডিলার পর্যায়ে বিতরণ কার্যক্রমে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষক পর্যায়ে সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রেখে ডিলার পর্যায়ে কমিশন কেজি প্রতি ৩ টাকা হিসেবে পুনর্র্নিধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউরিয়া সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। ডিএপি সারের ডিলার পর্যায়ের দাম ১৯ টাকা থেকে কমিয়ে ১৮ টাকা, টিএসপি সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। একইভাবে এমওপি সারের ডিলার পর্যায়ের দাম ১৮ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হয়েছে।

দতবে সরকার ভর্তুকি মূল্যে বিক্রি হওয়া এই চার ধরনের সারে খুচরা পর্যায়ে সারের বিক্রয়মূল্য ঠিক রাখা হয়েছে। অর্থাৎ সার ব্যবস্থাপনায় সরকার আরও বেশি ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই সার বিতরণ ব্যবস্থায় নিয়োজিত ডিলাররা তাদের কমিশন বাড়ানোর অনুরোধ করছিল। বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন ব্যয়, শ্রমিকের ব্যয় সহ দোকান পরিচালনার খরচও বেড়েছে। যে কারণে ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর পক্ষ থেকে ২০১৫ সাল থেকেই কমিশন বাড়ানোর অনুরোধ করে আসছিল সরকারকে।

বিএফএ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে ডিলারদের কমিশন পুন:নির্ধারণ করে ২ টাকা করা হয়েছিল। সেখান থেকে প্রায় দুই দশক পর এসে কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। তবে ডিলাররা জানান, ২০১৫ সাল থেকে সরকারের কাছে আবেদন করার পর এখন যখন কমিশন বাড়ানোর ঘোষণা দেওয়া হলো সেটাও কার্যকর হতে প্রায় সাড়ে ৯ মাস অপেক্ষা করতে হবে।

অথচ সরকার সার ব্যবস্থাপনা ও ডিলারশীপ নিয়োগের নতুন যে নীতিমালা বাস্তবায়ন করছে তাতে করে প্রতি ডিলারকে একটি গুদাম ও দুটি করে বিক্রয়কেন্দ্র পরিচালনা করতে হবে। এতে করে খরচও বাড়বে। এখন থেকেই ডিলারদের এই খরচের বোঝা বহন করতে হলেও তারা নতুন কমিশন পাবে আরও সাড়ে ৯ মাস পর। এটাকে অযৌক্তিক সিদ্ধান্ত হিসেবে মনে করছেন ডিলাররা।

জানা গেছে, সারাদেশে ইউরিয়া ও নন ইউরিয়া সার বিতরণে ১১ হাজার ৫ জন ডিলার রয়েছে। আরও প্রায় সাড়ে ৮ হাজার ডিলার নিয়োগের কার্যক্রম চলামন রয়েছে বলে জানা গেছে কৃষি মন্ত্রণালয় সূত্রে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park