1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাবেক ৯ এমপিসহ ১২ জনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাবেক ৯ এমপিসহ ১২ জনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপু, সাবেক রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ৬ আসনের সাবেক ৮ এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুসন্ধানের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

তিনি বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী এবং ৬টি সংসদীয় আসনের ৮ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

এই ৮ সংসদ সদস্যদের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন-রাজশাহী -১ এর সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ফজলে হোসেন বাদশা ও আয়েন উদ্দিন।

এছাড়া রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, দারা মনসুর, রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও রাজশাহী-৪ ও ৮ এর সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

মো. আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park