1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে ৩ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে ৩ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের রাজধানীর উত্তরার বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। জব্দ বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালঙ্কার থানা হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা হয়। একটি মামলা থানা-পুলিশ তদন্ত করছে। বাকি দুটি মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। থানার তদন্তাধীন ছাত্র হত্যার মামলায় তাকে উত্তরা ১০ সেক্টরের নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

জব্দ টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। সব মুদ্রা গণনা চলছে। গণনা শেষে পুরো হিসাব জানা যাবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গ্রেফতার সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদকে বুধবার (৩০ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

আবদুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park