1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সরকারের কঠোর মনিটরিংয়ে ভোজ্যতেলের বাজার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সরকারের কঠোর মনিটরিংয়ে ভোজ্যতেলের বাজার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, ভোজ্যতেলের বাজার সরকারের কঠোর মনিটরিংয়ের আওতায় আছে। কোম্পানিগুলো যেন ফাউল প্লে করতে না পারে সেজন্য আন্তর্জাতিক বাজার নিয়মিত মনিটরিং হচ্ছে। দ্রুত প্রতিযোগিতা কমিশন গঠন হলে সেটি আরও জোরদার হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ, অপূর্ব জাহাঙ্গীর।

সরকার কী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না এটা সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। পুরো বিশ্ববাজার আমরা মনিটর করছি। সয়াবিন ও পাম অয়েলের ক্ষেত্রে অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। ৯২০-৯৪০ ডলারের টনের তেল এখন ১২০০ ডলার পর্যন্ত উঠেছে। সয়াবিনের মার্কেট প্লেয়ার কিন্তু কম। ৩/৪টি কোম্পানি মূলত মার্কেটটা নিয়ন্ত্রণ করেন। তারা অনেক বড় পরিসরে আমদানি করেন। এই পুরো বিষয়টি আমাদের মনিটরিংয়ে আছে।

তিনি বলেন, মার্কেট ঊর্ধ্বমুখী হলে আমরা অ্যাডজাস্ট করি। কোনো দেশে অ্যাডজাস্টমেন্ট হয় না। আমরা ভোক্তাদের কথা চিন্তা করি তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা মালয়েশিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনার বাজার মনিটর করছি। কোম্পানিগুলো কোনো ফাউল প্লে করছে কী না এজন্য বিদেশে কম্পিটিশন কমিশন দেখে। আমরা খুব দ্রুত প্রতিযোগিতা কমিশন গঠন করব। তারা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park