1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, উদ্ধার ৭ নাবিক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, উদ্ধার ৭ নাবিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নৌযানটিতে থাকা ৭ নাবিককে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্দ্বীপগামী যাত্রীবাহী একটি সার্ভিস বোট নাবিকদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরী আবহাওয়ায় বাল্কহেডটি উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এসময় বাল্কহেডের স্টাফরা প্রায় ৪৫ মিনিটের মত সমুদ্রে ভেসে ছিল। তাদের প্রত্যেকের গায়ে লাইফ জ্যাকেট ছিল এবং একটি ভাসমান বাঁশ ধরে ভাসছিলেন। ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কুমিরা-গুপ্তছড়া রুটের একটি যাত্রীবাহী বোট।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর জানান, বাল্কহেডটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে ভোলা যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় সেটি ডুবে যায়। ওই নৌযানে থাকা ৭ নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park