1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সচিবালয়ে আগুনে পুড়ে অবলা প্রাণীর মুত্যৃ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সচিবালয়ে আগুনে পুড়ে অবলা প্রাণীর মুত্যৃ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনের আগুনে চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুনে পুড়ে কোনো মানুষ মারা না গেলেও। আগুরে পুড়ে মারা গেছে একটি অবলা প্রাণী। তবে ভবনের দক্ষিণ পাশে মরে পড়ে ছিল বেশ কয়েকটি কবুতরও।

আজ দুপুর ১২ টার দিকে ফায়ার সাভিসের সদস্যরা পুড়ে যাওয়া কুকুরটির মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন ভবনের অষ্টম তলা থেকে মৃত কুকুরটির মরদেহ উদ্ধার করেছেন। পরে তারা কুকুরের মরদেহটি সৎকারের জন্য নিয়ে যান।

পুড়ে যাওয়া ভবনটিতে সরেজমিনে দেখা গেছে, এ চারটি তলায় আর কিছুই অবশিষ্ট নেই। ছাই হয়ে যাওয়া চারটি ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল গিয়ে দেখা গেছে, চারটি ফ্লোর একেবারে পুড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার দিনগত রাত দুইটার কিছু আগে এ ভবনে আগুন লাগে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে ১০ ঘণ্টা।

প্রশ্ন দেখা দিয়েছে, বন্ধের দিন আট তলায় কিভাবে কুকুরটি গেলো। যদি গেট বন্ধ থাকার কথা, নয়তো লিফটেও যেতে পারে। হয়তো পরিচিত কারো সঙ্গেও যেতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park