1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব এবং যুগ্ম সম্পাদক তরিকুল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব এবং যুগ্ম সম্পাদক তরিকুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) সভাপতি পদে চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এখন টিভির মাহমুদ রাকিব নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৩ সদস্যের মধ্যে কার্যনির্বাহী কমিটির ১১ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন যুগান্তরের কাজী জেবেল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী, ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি) ও মেজবাহ উল্লাহ শিমুল (বিটিভি), সমান ভোট পাওয়ায় দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি পদে মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ( দৈনিক মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)। 

নির্বাহী সদস্য পদে- শামছুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), হরলাল রায় সাগর ( ভোরের কাগজ), ফয়সাল আহাম্মেদ (দি বাংলাদেশ মেইল), আশীষ কুমার সেন (দৈনিক জনতা), নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু সালেহ আকন(সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি) এবং দুই নির্বাচন কমিশনার মাইনুল হাসান সোহেল (সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি) ও মহি উদ্দিন (সাবেক সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি) এ নির্বাচন পরিচালনা করেন। 

এর আগে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান । সভায় অর্থ সম্পাদক শামছুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদক আফরিন জাহান সংগঠনের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের সদস্যরা করতালির মধ্য দিয়ে এ দুটি প্রতিবেদন পাশ করেন। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park