1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
লেজ-মাথা না কেনায় বন্ধ টুকরো ইলিশ বিক্রি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

লেজ-মাথা না কেনায় বন্ধ টুকরো ইলিশ বিক্রি

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী নগরীর সাহেববাজারে উদ্বোধনের পর দিনই শুক্রবার (১১ অক্টোবর) ও শনিবার (১২ অক্টোবর) কাটা ইলিশ পাননি ক্রেতারা। অথচ বৃহস্পতিবার এর উদ্বোধন হলেও শুক্রবার সাহেববাজারে কেটে মাছ বিক্রি করেননি বিক্রেতারা।
বিক্রেতাদের ভাষ্য, কেটে মাছ বিক্রিতে ক্ষতি হচ্ছে। মাথা আর লেজ কেউ নিতে চান না। ক্রেতারা বলছেন, যদি বিক্রি না করেন তাহলে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হলো কেন?

রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে এক টুকরো ইলিশ’ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। সংবাদটি দেখার পর শুক্রবার মাছ বাজারে তিন সদস্যের পরিবারের জন্য কাটা ইলিশ কিনতে আসেন ক্ষুদ্র ব্যবসায়ী মাহাবুবুর রহমান।

ইলিশের টুকরো কিনতে গিয়ে হন্য হয়ে ঘুরেছেন মাছ বাজার তবুও পাননি। মাছ কিনতে গেলে বিক্রেতারা বলেন, ৩ থেকে ৪ জনের ভাগ না থাকলে মিলবে না কাটা ইলিশ। পেলেও একদিনের ব্যবধানে মাছের দাম ১৬০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ থেকে ২০০০ টাকা। তাই বাধ্য হয়ে সুস্বাদু মাছ খাওয়ার বাসনা অপরিপূর্ণ রেখেই ফিরে যেতে হয়েছে মাহাবুবুর রহমানকে।

কেটে মাছ বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে চাপা ক্ষোভ প্রকাশ করছেন নিম্নআয়ের মানুষরা। আবুল কালাম আজাদ নামে এক ক্রেতা বলেন, ফেসবুকে নিউজ দেখে কয়েক পিস ইলিশ মাছ কিনতে এসেছিলাম। কিন্তু বাজার এসে দেখি ভিন্ন চিত্র। গোটা মাছ কেনার কথা বলছেন বিক্রেতারা। কিন্তু একটা গোটা ইলিশের দাম হাজার টাকার ওপরে।

সাহেববাজারের ইলিশ মাছ বিক্রেতারা বলছেন, মাছ কেটে বিক্রিতে লোকসান ও ক্রেতাদের চাহিদা না থাকায় তেমনভাবে মাছ বিক্রি করছেন না তারা।

রাজশাহী মৎস্য সমিতির নেতা ও ইলিশ বিক্রেতা লালচাঁন আলী বলেন, একদিন শুধু কেটে বাজারে মাছ বিক্রি হয়েছে। শুক্রবার থেকে কেউ আর বিক্রি করতে চাচ্ছে না। তাই শুক্রবার থেকে বিক্রি বন্ধ করা হয়েছে।

রাজশাহী ব্যবসায়ী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বৃহস্পতিবার গণমাধ্যমে বলেছিলেন, পিস হিসেবে ইলিশ মাছ বিক্রির বিষয়টি মনিটরিং করা হবে। কোনও মাছ বিক্রেতা সে নিয়মে মাছ না বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন। তবে শুক্রবার এমন কিছু দেখা যায়নি।

সেকেন্দার আলী দাবি করেন, শুক্রবারও কয়েকজন বিক্রেতা ইলিশ মাছ কেটে রেখেছিলেন। তবে ক্রেতা পাওয়া যায়নি। ক্রেতা না পাওয়ার কারণে তারা লোকসান গুনেছেন। বাজারে জাটকা বিক্রি হচ্ছে, আমরা এই জাটকা বিক্রি বন্ধের পক্ষে।

তিনি আরও বলেন, টুকরা হিসেবে মাছ বিক্রি করলে ভালো ভালো টুকরা বিক্রি হয়ে যাবে। মাথা আর লেজ পড়ে থাকবে। এ জন্য ব্যবসায়ীরা এত দামি মাছ টুকরা হিসেবে বিক্রি করতে চাচ্ছেন না।

উল্লেখ্য, বর্তমানে রাজশাহীর সাহেববাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০, ৫০০ গ্রাম ওজনের ১১০০, ৮০০ গ্রাম ওজনের ১৭০০ ও এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০ টাকা কেজি দরে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park