1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
লাউ গাছেরও শত্রু আছে !!! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

লাউ গাছেরও শত্রু আছে !!!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি মাদারীপুর:

মাদারীপুরে শত্রুতা করে এক কৃষকের লাউয়ের ক্ষেতের সব লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার কৃষক মুনসুর আলী ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু পালনসহ নানান রকমের সবজির চাষাবাদ করেন। চলতি মৌসুমে ৬০ শতাংশ জমিতে গম এবং ২০ শতাংশ জমিতে লাউয়ের আবাদ করেন তিনি। কিছুদিনের মধ্যেই তার লাউ গাছে লাউ ধরতো। গতরাতে দুর্বৃত্তরা লাউ ক্ষেতের সব গাছ কেটে রেখে গেছে। সকালে লাউক্ষেতে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন কৃষক মুনসুর আলী।

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের মুনসুর আলী মস্তফাপুর ইউনিয়নের বড় বাড্ডা এলাকায় ১০শত শতাংশ জমিতে ধান, পাট, গম, ভুট্টা, সরিষা, কালোজিরা, ধনিয়া, লাউ, কুমড়া, বেগুন, মুলার চাষ করেন। এছাড়াও খামারে পাঁচটি গরু রয়েছে। কয়েকটি পুকুরে মাছচাষও শুরু করেছেন। ব্যাংক ঋণের টাকায় তার চাষাবাদ শুরু হয়। সোমবার রাতে তার জমিতে ফলন আসন্ন লাউ গাছকে বা কারা কেটে ফেলেছে। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান কৃষক মুনসুর আলী।

ক্ষতিগ্রস্ত মুনসুর আলী বলেন, কৃষিব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে এই কৃষি কাজ শুরু করেছি। এর মাধ্যমেই পরিবারের ভরণপোষণ ও ঋণের টাকা শোধ করতে হবে আমাকে। অথচ আমার ফলন আসন্ন লাউগাছগুলো কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে! আমার বিরাট ক্ষতি হয়ে গেল।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,একজন কৃষকের স্বপ্ন দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে। এটা দুঃখজনক ঘটনা। আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park