1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ সম্পাদক তাবারুল হক, তরিকুল সদস্য নির্বাচিত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ সম্পাদক তাবারুল হক, তরিকুল সদস্য নির্বাচিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দুর্নীতি নিয়ে কাজ করা সংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল-সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ রাজধানীর সেগুনবাগিচায় সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির সহসভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ নির্বাচিত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার আলী তালুকদার।

এছাড়া কমিটির কোষাধ্যক্ষ আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, দপ্তর সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান, নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান শিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park