1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে এখাতে বিনিয়োগ ও আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র । সোমবার (৩০ সেপ্টম্বের) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস হেলেন লাফেভ এ আশ্বাস দিযেছেন।

সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেছেন, সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায়। দুই দেশ পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এক সাথে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে বিনিয়োগ ও আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, ইউএসএআইডি-র পরিচালক (ইকোনমিক গ্রোথ) মি.জোসেফ লেজার্ড, মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল এটাচে মিস. সারাহ গিল্লেসকি এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park