1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মেঘনায় ৩ কোটি টাকার চিংড়ির পোনা আটক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মেঘনায় ৩ কোটি টাকার চিংড়ির পোনা আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরিশাল :

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৪ ড্রাম চিংড়ির পোনাসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তারা হলেন, মো. স্বপন (৩২) ও আল-আমিনকে (২২) আটক করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হিজলা চর দুর্গাপুর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে একটি অভিযান চালায়। এ সময় উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে প্রায় ৩ কোটি ৬ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ির পোনা জব্দ করা হয়।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ রেণু মেঘনায় অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি ট্রলারটি নিলামে বিক্রির জন্য জব্দ রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park