1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মেঘনায় কম্বিং অভিযান: ৯ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মেঘনায় কম্বিং অভিযান: ৯ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মেঘনায় কম্বিং অভিযানে ৯ বেহুন্দি জাল জব্দ জব্দ বেহুন্দি জাল
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ কম্বিং অভিযানে ছোট প্রজাতির মাছ ধ্বংসে ব্যবহৃত নিষিদ্ধ নয়টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্য রাত থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা শহরের পুরান বাজার হরিসভার পশ্চিমে মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান টের পেয়ে জাল রেখে পালিয়ে যান জেলেরা। পরে নয়টি বেহুন্দি জাল জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়।

দুপুরে মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের উপস্থিতিতে উন্মুক্ত স্থানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের নেতৃত্ব ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের যৌথ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে এসব বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ইলিশ উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান, ইলিশ প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, কোস্টগার্ড টহল দল এবং মৎস্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park