1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত দুই কৃষক - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সারের আমদানি বাড়ানো হবে: কৃষিমন্ত্রী বালতি-ড্রামেই এডিসের বড় উৎস: উচ্চ ঝুঁকিতে ২৯ ওয়ার্ড ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত দুই কৃষক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার :

অপহরণের একদিন পর মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরলেন কক্সবাজারের টেকনাফের দুই কৃষক। মুক্তিপণ হিসেবে তাদের দুজনকে দিতে হয়েছে ৪০ হাজার টাকা। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী পাহাড়ি এলাকা দিয়ে বাড়িতে ফেরেন তারা। অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার মৃত আবদুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

বিষয়টি নিশ্চিত করে ফেরত আসা জকির হোসেন বলেন, বুধবার (৪ ডিসেম্বর) কম্বনিয়া পাড়া পাহাড়ের পাশে সবজিক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ দুপুরের দিকে অস্ত্রধারী একদল ডাকাত আমিসহ আরও একজনকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে। পরে আশপাশের অন্যান্য কৃষক এগিয়ে এলে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে ৩ কৃষকের শরীরে গুলি লাগে। ডাকাত দল আমাদের দুজনকে মারধর করে পাহাড়ে তাদের আস্তানায় নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকার জন্য আমাদের ওপর মারধর ও নির্যাতন চালায়। তাদের নির্যাতন থেকে বাঁচতে জনপ্রতি ২০ হাজার করে দুজনে ৪০ হাজার টাকা পরিবারের মাধ্যমে দেওয়া হলে একদিন পর মুক্তি পেয়ে ফেরত আসতে পেরেছি।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহার হোসেন বলেন, বুধবার দুইজন কৃষক অপহরণের ঘটনাটির খবর পেলে আমরা ঘটনাস্থলে গিয়ে একজন ডাকাতকে আটক করতে পেরেছি। শুনেছি আজ সকালে অপহৃত দুই কৃষক ডাকাত দলের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park