1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি পটুয়াখালী:

জেলার দুমকির পায়রা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় টহল দলের ওপর হামলা অভিযোগে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় পায়রা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযানে মাছ ধরার অভিযোগে দুইজন জেলেকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলারযোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ এসে প্রশাসনের ওপর হামলা চালায়।

এসময় ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন- আনোয়ার হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৩), কামাল হাওলাদারের ছেলে সাবু হাওলাদার (২০), জালাল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (২০), জব্বার নকীবের ছেলে ইমাম নকীব (২৭), টিপু হাওলাদারের ছেলে হাফিজুল ইসলাম (১৮), মৃত আবদুল গনি হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদার (৫২), সৈয়দ মাহবুবুল আলমের ছেলে সৈয়দ ফাহাজুল হাওলাদার (৩৯), মৃত আবদুল বারেক হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদার(৩৩), মৃত আকবর গাজীর ছেলে হালিম গাজী (৫৫), আবদুল আজিজ খলিফার ছেলে সিয়াম আহমেদ (২৮), নূর জামাল নকীবের ছেলে শাওন নকিব (১৯), নাসির হাওলাদারের ছেলে মো. রিজন হাওলাদার (১৮), নুরুল আলম বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম (১৮) ও দেলোয়ার হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার (৩০)।

আটককৃত সকলের বাড়ি বাকেরগঞ্জের উত্তর দুধালো মৌ এলাকায়।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালতে দুইজন জেলেকে এক বছর, ১২ জেলেকে সাত দিনের কারাদণ্ড দেন ও চারজন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park