1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মা ইলিশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মা ইলিশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম চলছে।

এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।

এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করা হচ্ছে।

সোমবার (২১ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন নদীসমূহে টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে যেন মৎস্য আহরণ করতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সমুদ্রে সর্বদা টহলরত রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের টহল সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park