1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মাদারীপুরে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে ৪ দোকানির জরিমানা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

মাদারীপুরে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে ৪ দোকানির জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে বেশি দামে ডিম বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে চার দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চরমুগরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, বেশি দামে ডিম বিক্রি ও মেয়াদহীন খাদ্যদ্রব্য থাকায় চরমুগরিয়া বাজার এলাকায় চারটি মুদি দোকানিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে আতাউর স্টোরকে তিন হাজার টাকা, তুষার স্টোরকে দুই হাজার টাকা, ফিরোজ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসও সঙ্গে ছিলেন।

এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park