1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মাছের সঙ্গে এ কেমন শত্রুতা? - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা?

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, নোয়াখালী:

প্রবাসে ৯ বছর কাটিয়েও সাফল্যের দেখা পাননি আব্দুল আউয়াল খান ডালিম। দেশে ফিরে স্বপ্ন দেখেছিলেন নিজ উদ্যোগে কিছু করার। বেসরকারি একটি হাসপাতালে মার্কেটিং বিভাগে স্বল্প বেতনের চাকরির পাশাপাশি শুরু করেছিলেন মাছ চাষ। কিন্তু সেই মাছই একদিন তার জীবনের সবচেয়ে বড় হতাশার কারণ হয়ে দাঁড়াল।

আব্দুল আউয়াল খান ডালিম নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাজিরনগর গ্রামের খান বাড়ির মৃত আব্দুল হালিম খানের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষায়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় শুধু একজন মাছচাষিই নয়, পুরো এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, দীর্ঘ পরিশ্রমে ডালিম নিজের জমির ১৩ শতাংশ জায়গায় একটি ঘের তৈরি করে প্রায় সাত হাজার তেলাপিয়া মাছ ছাড়েন। পরিকল্পনা ছিল, মাছগুলো কিছুটা বড় হলে পাশের ১৪০ শতাংশের বড় পুকুরে স্থানান্তর করবেন। বড় পুকুরের সব প্রস্তুতিও শেষ ছিল। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন ভেসে গেল পানিতে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রহস্যজনকভাবে এক রাতে ডালিমের ঘেরের সব মাছ মরে যায়। সকালে উঠে তিনি দেখেন, পানির উপর ভেসে আছে শত শত মৃত তেলাপিয়া। প্রায় দুই লাখ টাকার ক্ষতিতে তিনি ভেঙে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ঘেরের চারপাশে ছড়িয়ে আছে মৃত মাছের স্তূপ। দুর্গন্ধে পুরো এলাকাজুড়ে মানুষ নাক চেপে চলাফেরা করছে। হতাশ ডালিম জাল দিয়ে মাছগুলো তুলে গর্ত করে পুঁতে ফেলছেন।

আব্দুল আউয়াল খান ডালিম বলেন, বৃহস্পতিবার রাতে আমার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। আমি চিকিৎসকের পরামর্শে মাছগুলোকে বাঁচাতে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি, কিন্তু শুক্রবার সকালে সব মাছ মরে ভেসে ওঠে। রাখার উপায় না থাকায় আজ নিজ হাতে মাটিচাপা দিয়েছি। কে বা কারা এটা করেছে, আমি জানি না। আমার কারও সঙ্গে শত্রুতা নেই। আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন, তিনি মারা গেছেন। আমি নয় বছর বিদেশে থেকেও কিছু করতে পারিনি। দেশে ফিরে চাকরির পাশাপাশি নিজের উদ্যোগে কিছু করতে চেয়েছিলাম। কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল। জানি না কে বা কারা এমনটা করল!

এ বিষয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। উদ্যোক্তাকে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরি করতে বলেছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park