1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মাছের খামার কাটার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

মাছের খামার কাটার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

পাবনা জেলা প্রতিনিধি

পাবনার সদর উপজেলার মালিগাছায় মাছের ঘেরের বাঁধ কেটে মাছ বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সানাউল্লাহ খাঁ নামের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। এতে ভুক্তভোগীর বেশ কয়েক লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার ৭ দিনেও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। গত ২৮ সেপ্টেম্বর দুপুরের দিকে উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাল্লাপুর জলাশয়ের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সানাউল্লাহ খাঁ আতাল্লাপুর এলাকার সিফাজ খাঁর ছেলে এবং চট্টগ্রামে বিদ্যুৎ বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছে।

ভুক্তভোগী মনিরুল ইসলামের অভিযোগ, গত ২৮ বছর ধরে ওই এলাকায় আমার বাবার কেনা আড়াই একর জমিতে মাছের খামার করে মাছ চাষ করে আসছি। কিন্তু সানাউল্লাহ খাঁ সরকারি কর্মকর্তা প্রচুর অর্থসম্পদ অর্জন করেন এবং আমাদের জমি কেনার জন্য প্রস্তাব করেন। তাতে আমরা রাজি হয়নি। এজন্য গত বছর জমি দখল করতে আমাদের মাছে ঘের কেটে ক্ষতিগ্রস্ত করে, এ বিষয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দ্বিতীয়বার ভারাটে সন্ত্রাসী বাহিনী দিয়ে আবারও আমাদের মাছের ঘের কেটে মাছ বের করে দিয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

তবে ঘটনার সত্যতা স্বীকার করলেও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে সানাউল্লাহ খাঁ বলেন, এটা একটা রতনাই নদী। গ্রামের সব মানুষজন ভেকু দিয়ে কাটছে। বিষয়টি নিয়ে আশপাশের গ্রামের মানুষগুলো ভালো বলতে পারবে। আমি যেহেতু সরকারি চাকরি করি আমার বিরুদ্ধে অভিযোগ করলে তার একটু সুবিধা হয় এই জন্য করেছে। এর আগে এ বিষয়ে পুলিশ নাকোচ করলে তারা আমার বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। আমি কোর্টে জবাব দেব।
এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামকে কল দেওয়া হলেও তিনি ফোন না দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park