1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
‘মাংস রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার’ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

‘মাংস রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার’

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পাবনা:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক বাজারে মাংস রপ্তানিকে উৎসাহিত করার ব্যাপারে সরকার গুরুত্ব দিচ্ছে।

আজ পাবনায় বেঙ্গল মিট প্রসেসিং কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন। সরকার দেশের উৎপাদিত পণ্য ও খামারভিত্তিক উৎপাদন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের চাহিদা পূরণের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রচুর সম্পদ রয়েছে। সেগুলোকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশের অর্থনীতিকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষক শ্রেণি কীভাবে উপকৃত হতে পারে এবং তাদের কর্মসংস্থান কীভাবে বৃদ্ধি করা যায়, সেসব বিষয়কে মাথায় রেখেই আমরা বেঙ্গল মিট পরিদর্শনে এসেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেঙ্গল মিট কর্তৃপক্ষ অত্যন্ত বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাত করছে এবং সীমিত আকারে রপ্তানিও করছে। রপ্তানিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য সরকার থেকে কী ধরনের সহায়তা দেওয়া যায়, তা পর্যালোচনা করা হবে।

পরিদর্শনকালে তিনি কারখানার উৎপাদন কার্যক্রম, স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ প্রক্রিয়া এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ, পাবনা- ২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডাঃ মোঃ আবদুর রহিমসহ বেঙ্গল মিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) বাঘাবাড়ীঘাট দুগ্ধ কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কারখানার দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন কার্যক্রম, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়া ঘুরে দেখেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, মিল্ক ভিটার সভাপতি এস এম আমীর হামজা শাতিল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনসহ মিল্ক ভিটার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park