1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মঙ্গল গ্রহয়েও সমুদ্র !!! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মঙ্গল গ্রহয়েও সমুদ্র !!!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

চীনা রোভার ঝুরং লাল গ্রহ মঙ্গলে প্রাচীন সমুদ্রের প্রমাণ পেয়েছে। ঝুরং রোভারের বিভিন্ন তথ্য ও প্রমাণের মাধ্যমে মঙ্গলে কোনো এক সময়ে সমুদ্র ছিল বলে প্রমাণ করা যাচ্ছে। রোভারটি পৃথিবীর উপকূলরেখার মতো ভূতাত্ত্বিক গঠন খুঁজে পেয়েছে মঙ্গলে। উপকূলরেখার অস্তিত্ব গ্রহটিতে অতীতে কোনো এক বিশাল সমুদ্রের উপস্থিতি ছিল বলে প্রমাণ করে। তথ্য প্রমান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞানীরা মনে করছেন, এই সাগর প্রায় ৩৬৮ কোটি বছর আগে সেখানে বিদ্যমান ছিল। সাগরটি তুলনামূলকভাবে দ্রুত বরফের সাগরে পরিণত হয়েছিল বলে মনে করা হচ্ছে। মঙ্গলে সমুদ্রের অস্তিত্বের কথা গ্রহটি যে আগে বাসযোগ্য ছিল সেই প্রমাণকে জোরালো করবে।

রোভারটি বিভিন্ন তথ্য ও তার চলার পথে নমুনার তথ্য পৃথিবীতে প্রেরণ করে। মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পৃথিবীর উপকূলরেখার মতো দেখা যায়। গ্রহটির পলল আর আগ্নেয়গিরির কাদাসহ বিভিন্ন খাদের বৈশিষ্ট্য অতীতে সেখানে সমুদ্র ছিল বলে প্রমাণ করছে।

নতুন এই সমুদ্রের খোঁজ মঙ্গল গ্রহে অতীতে উষ্ণ বায়ুমণ্ডলসহ মাইক্রোবায়াল জীবনের উপস্থিতির ধারণাকে শক্তিশালী করে তুলবে। সায়েন্টিফিক রিপোর্টসে সমুদ্রের তথ্য প্রকাশিত হয়েছে।

চীনের ঝুরং রোভার প্রাচীন উপকূলরেখা নির্দেশ করে এমন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য আবিষ্কার করে। হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী বো উ বলেন, ‘আমরা অনুমান করছি, ইউটোপিয়া প্ল্যানিটিয়া নামের মঙ্গলের এলাকায় প্রায় ৩৬৮ কোটি বছর আগে বন্যা হয়েছিল। তখন সমুদ্র সম্ভবত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বরফ হয়ে গিয়েছিল। আমরা ধারণা করছি, প্রায় ৩৪২ কোটি বছর আগে সেই সমুদ্র অদৃশ্য হয়ে গেছে।’ আরেক বিজ্ঞানী সের্গেই ক্রাসিলনিকভ বলেন, সমুদ্র সম্ভবত পলি দিয়ে ভরাট হয়ে যায়।

খবর : টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park