1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা:

ভোলার চরফ্যাশনে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে আলামিন মাঝি (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফিরোজ নামে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন ওই উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জলিল মাঝি বাড়ির আব্দুল জলিল মাঝির ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর থেকে আলামিনের নেতৃত্বে ফিরোজসহ কয়েকজন মেশিনের সাহায্যে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। এরপরই হঠাৎ ধান সেদ্ধ করার মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। এছাড়া ফিরোজ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি একটি দুর্ঘটনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park