1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভেনেজুয়েলায় আটক এমভি মেঘনা প্রেস্টিজ : ক্যাপ্টেন ও নাবিকের মুক্তির চেষ্টা চলছে - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

ভেনেজুয়েলায় আটক এমভি মেঘনা প্রেস্টিজ : ক্যাপ্টেন ও নাবিকের মুক্তির চেষ্টা চলছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, ভেনেজুয়েলায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজের ক্যাপ্টেন ও নাবিকের মুক্তির চেষ্টা চালানো হচ্ছে। গতকাল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল ভেনেজুয়েলার বন্দরে আটক ৫০ জন বাংলাদেশি নাবিককে উদ্ধারের জন্য ব্রাসিলিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কী করছে? এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো অগ্রগতি আছে কি না?

উত্তরে মুখপাত্র জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজ গত ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় বন্দর ত্যাগের পূর্বে জাহাজের মালামাল লোডিং-এর স্থানীয় নিয়ম অনুযায়ী মাদক বিরোধী অনুসন্ধান প্রটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালীন ভেনেজুয়েলার একজন নাগরিক ও ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন। এ ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ কর্তৃক আইনি কার্যক্রম শুরু হয় এবং জাহাজটি স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামালসহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন/মাস্টার মাহবুবুর রহমানকে বিগত ৩০ জানুয়ারি স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দুটি মামলা রুজু করা হয়।

রফিকুল আলম জানান, এ পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সব আইনি অধিকার নিশ্চিত করে মাস্টারের আশু মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার (ভেনেজুয়েলার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) সাহায্যে ব্রাসিলিয়াতে অবস্থিত ভেনেজুয়েলা দূতাবাসের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এছাড়া, বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও দপ্তরসহ জাহাজের স্বত্বাধিকারী ও এর মাস্টারের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রক্ষা, জাহাজ ও এর মাস্টারের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ এবং এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় চলমান রয়েছে।

মুখপাত্র জানান, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে।

যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে মামলার আওতাধীন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশ্যে আইনি যুক্তিসহ চলমান মামলার ইংরেজিতে প্রস্তুতকৃত একটি আইনি সারসংক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করে নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, পুলিশ কেসের অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত ১১ মার্চ পুনরায় কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park